Sylhet Today 24 PRINT

দ্বিতীয় দফা অবরোধে আবারও অচল সিলেট-তামাবিল সড়ক

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০১৫

বিদ্যুতের দাবিতে সিলেট -তামাবিল সড়কের জায়গায় জায়গায় দ্বিতীয় দফা অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। খাদিম, দাসপাড়া ও পরগনা বাজার এলাকায় এসব অবরোধ পালিত হয়। রাত ৯টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত অবরোধ চলার পর কিছুক্ষণ পর আবারো অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে আটকে আছে শত শত গাড়ি।  

প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তোলে নেবার পর স্থানীয় জনতা রাতে বিদ্যুত না পেয়ে আবারো সড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা যায় সঞ্চারণশীল লাইনে সমস্যা থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই এসব এলাকায় বিদ্যুৎ নেই।  ফলে ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার মানুষ।

খাদিম এলাকার বাসিন্দা সাব্বির চৌধুরী সিলেটটুডে২৪ডটকমকে জানান, বিদ্যুত বিভাগের অবহেলা আর গাফিলতির কারনে এই এলাকার কয়েক হাজার মানুষ প্রায়ই ভোগান্তিতে পড়ছেন।

সঞ্চারণশীল লাইনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের দাবি জানান তারা।

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.