Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিএনপির ইফতার পার্টিতে হামলার অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ জুন, ২০১৭

শ্রীমঙ্গলে বিএনপির ইফতার পার্টিতে আওয়ামীলীগের লোকজন হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ এ হামলার ঘটনাটি ঘটে বলে  কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিবের ব্যক্তিগত সহকারী ছাত্রনেতা সোলেমান আহমেদ মানিক।

ছাত্রনেতা সোলেমান আহমেদ মানিক আরো জানান, ইফতার পার্টি পন্ড্র করতে আওয়ামীলীগের লোকজন ৬টা নাগাদ কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিবের নিজস্ব রিসোর্টে আয়োজিত ইফতার পার্টিতে এই হামলা চালায়।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিব  বলেন, আমাদের ইফতার পার্টিটা কমিউনিটি সেন্টারে করার কথা ছিলো কিন্তু সেখানে বাঁধার মুখে পড়ে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আমি আমার শ্রীমঙ্গলস্থ্য নিজের রিসোর্টে আয়োজন করেছিলাম । কিন্তু পুলিশের ছত্রছায়ায় আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমাদের ইফতার পার্টিতে এসে চেয়ার টেবিল ভাংচুর করে এবং আমাদের লোকজনকে মারধর করেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, ইফতার পার্টি একটি ধর্মীও অনুষ্ঠান। এখানে পুলিশ বাঁধা দিবে কেন? পুলিশ তাদের কোন বাধা দেয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.