Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ জুন, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাউড়াই বাজার থেকে প্রতারণা মামলার ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লুৎফুর রহমান ওরফে আব্দুল খালেক (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সে একই এলাকার মৃত এরশাদ উল্ল্যার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে,  শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের প্রেক্ষিতে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহ্ জামালের নেতৃত্বে এক দল পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই শাহ্ জামাল বলেন, তাকে আজ শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.