Sylhet Today 24 PRINT

জলাবদ্ধ পাঠানটুলা ও সুবিদবাজার এলাকা পরিদর্শনে মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০১৭

সিলেট নগরীর পাঠানটুলা, সুবিদবাজার, লন্ডনীরোড ও গুয়াবাড়ি এলাকার ছড়া, খাল, নালা ও ড্রেন পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
 
শনিবার সকালে টানা বৃষ্টির মধ্যে মেয়র আরিফ সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা, সুবিদবাজার এলাকায় জমে থাকা হাটু পানিতে নেমে বিদ্যমান সমস্যা ও পানি আটকে থাকার প্রতিবদ্ধকতা চিহিৃত করে খাল, নালা ও ড্রেন পরিষ্কার কাজ শুরু করেন। পরে জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র আরিফ।

এসময় মেয়র আরিফ সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলামকে দ্রুত এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর সুবহানীঘাট, যতরপুর, মিরাবাজার সহ বেশ কয়েকটি জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত বুধবার ও শনিবার সিলেট নগরীতে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। জলাবদ্ধ এলাকায় মেয়র স্বশরীরে উপস্থিত হয়ে এলাকা পরিদর্শন করে বিদ্যমান সমস্য চিহিৃত করে ছড়া, খাল,নালা ও ড্রেন উদ্ধারে অভিযান শুরু করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.