Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে বজ্রপাতে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। মোগলবাজার ইউনিয়নের নেগাল গ্রামে শনিবার দুর ১টায় বজ্রপাতে অপু আহমদ (১২) নামে এই কিশোর নিহত হয়। অপু আহমদ ওই এলাকার আব্দুল আলীর ছেলে।

জানা যায়, অপু ঘরের বারান্ধায় বসে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানিয়েছেন, বজ্রপাতে অপু আহমদ নিহত হওয়ার কথা তিনিও শুনেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.