Sylhet Today 24 PRINT

বড়লেখায় টিলা ধসে মা-মেয়ের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখার সদর ইউনিয়নের বিওসি কেটিরগুল গ্রামে টিলা ধসে মা- মেয়ের মৃত্যু হয়েছে। টানা ভারি বর্ষণের প্রভাবে রোববার (১৮ জুন) ভোর সাড়ে ৩ টার দিকে টিলায় ধস নামে বলে জানান ইউপি সদস্য সিরাজ উদ্দিন।

নিহতরা হলেন, আতিয়া বেগম (৪০) ও তার মেয়ে ফাহমিদা বেগম (১৩)।

নিহত আতিয়া বেগম একই গ্রামের মৃত আব্দুল সাত্তারের স্ত্রী এবং  ফাহমিদা বেগম স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানান ঐ ইউপি সদস্য।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর ইউনিয়নের বিওসি কেটিরগুল গ্রামে টিলার পাদদেশে বেশ কয়েক বছর ধরে তারা বসবাস করে আসছিলেন। কয়েকদিন ধরে টানা ভারি বর্ষণের প্রভাবে আজ ভোরের দিকে হঠাৎ টিলার মাটি ধসে পড়ে মাটি চাপায় মা-মেয়ের মৃত্যু হয়।

সকাল সাড়ে ৬টা নাগাদ তাদের  লাশ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.