Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ মে, ২০১৫

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নবীগঞ্জ উপজেলা ও পৌর প্রশাসন। বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকা থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ মাসুম বিল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি উয়াওর মিয়া, কাউন্সিলর সন্তোষ দাশ, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম,এসআই আবুল কালাম আজাদ, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় নতুন বাজার এলাকায় অবৈধ ভাবে গাড়ী পার্কিং করে রাখা এবং অবৈধ ভাবে গড়ে উঠা কাচামালের দোকান পাঠ বসিয়ে যানজটের সৃষ্টি করার অভিযোগ উঠায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় নির্বাহী অফিসার স্ব স্ব দোকানপাট নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.