Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ভ্রাম্যমাN আদালতের জরিমানা আদায়

ওসমানীনগর প্রতিনিধি |  ১৯ জুন, ২০১৭

সিলেটের ওসমানীনগরে অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠনা থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাN আদালত।

সোমবার বিকেলে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য  না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রসমেলাকে ৫হাজার, রাহি ডিপার্টমেন্টাল স্টোরকে ২হাজার, বেঙ্গলকে ২হাজার এবং তাহমিদ ডিপার্টমেন্টাল ষ্টোরকে  ১হাজার জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত চালের বাজারে গিয়ে মূল্য তালিকা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে ভোক্তাদেরকেও সচেতন হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.