Sylhet Today 24 PRINT

নগরীতে এয়ারটেল অফিসে চুরির দায়ে নগদ টাকা ও ট্যাবসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০১৭

নগরীর কাজিটুলা এলাকার মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের অফিসে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে মাছিমপুর শুটকিবাজারের পাশের কলোনী থেকে আরিফ আলী (২৬) ও জামিলা খাতুন (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করে কতোয়ালি থানা পুলিশ। আরিফ ও জামিলা সম্পর্কে জামাই ও শাশুড়ি।

কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা, ১৪টি হাওয়াই ট্যাব, ১০টি চার্জার ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি জানান, গত ৯ জুন এয়ারটেল অফিসে চুরির ঘটনা ঘটে। এঘটনায় কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১২।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.