Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার পৌরসভার সাড়ে ৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৯ জুন, ২০১৭

বিয়ানীবজার পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৫০ লক্ষ ২৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার নব নির্বাচিত মেয়র আব্দুস শুকুর সোমবার বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৪৬ কোটি ৫০ লক্ষ ২৮ হাজার টাকা । মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ১৫ লক্ষ ৮০ হাজার টাকা এবং উদ্বৃদ্ধ রাখা হয়েছে ৩৪ লক্ষ ৪৮ হাজার টাকা।

মোট আয়ের মধ্যে রাজস্ব খাতে ৪১ কোটি ৯০ লক্ষ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ৪২ কোটি ৩১ লক্ষ ২৩ হাজার টাকা দেখানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে রাজস্ব ব্যয় ৩৯ কোটি ৫৬ লক্ষ ০৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৪২ কোটি ২০লক্ষ ১৫ হাজার টাকা।


বাজেট ঘোষণা উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসিবি উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি শামছুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ময়নুল হক, কসবা গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুস ছাত্তার, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এমাদ আহমদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আলম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিহাব , ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকছার হোসেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সরাজ উদ্দিন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিছবাহ উদ্দিন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাইয়ুম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজল, সংরক্ষিত মহিলা আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর মরিয়ম বেগম, ২নং ওয়ার্ডে কাউন্সিলর মালেকা বেগম, ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর রুশনা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.