Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জুন, ২০১৭

জগন্নাথপুরে বজ্রপাতে সালিম মিয়া (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের আব্দুস সোবহানের পুত্র।

জানা যায়,সোমবার (১৯ জুন) সকালে সালিম মিয়া পাশ্ববর্তী আলখানার পাড় সংলগ্ন  নলুয়ার হাওর পাড়ে অন্যান্য শ্রমিকদের সাথে মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতের ফলে সালিম মিয়া পানিতে পড়ে তলিয়ে যান।

এসময় তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা পানি থেকে উদ্ধার করে সালিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সালিম মিয়া  বজ্রপাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বেই মারা যান বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা জামিল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.