মৌলভীবাজার প্রতিনিধি | ১৫ মে, ২০১৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে এক শিশু নিহত এক শিশু আহত হয়েছে। নিহত হলো মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের আজমান আলীর ছেলে সফর মিয়া (৭)। আহত হয়েছে একই গ্রামের জব্বার মিয়ার ছেলে রাজিব মিয়া (১১)।
গত ১৫ মে সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলা করছিল। হঠাৎ বজ্রপাত হওয়ায় আজমান আলীর ছেলে সফর মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় জব্বার মিয়ার ছেলে রাজিব মিয়া মারাত্মক আহত হয়।
রাজিব মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছে।