Sylhet Today 24 PRINT

ইউরো কিডস ও রাইজ স্কুলের দু’দিনব্যাপী কার্নিভাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মে, ২০১৫

সিলেট নগরীর পশ্চিম সুবিদবাজারে গতকাল ১৫ মে শুক্রবার বিকেলে ইউরো কিডস ও রাইজ স্কুলের দু’দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশস্থ ব্রিটিশ হাই কমিশনের ট্রেড ও ইনভেস্টম্যান্টের প্রধান রোজিনা হাসান।

এসময় তিনি বলেন- জনাকীর্ণ শহরে শিশুদের খেলার মাঠ নেই। মা-বাবাও শিশুদের খেলার জন্য সময় দিতে পারেন না। এমন পরিস্থিতিতে এই বিদ্যালয় শিশুদের প্রাথমিক শিক্ষণ কার্যক্রমে বিরাট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, খেলতে খেলতে শিশুরা কোনো কিছু শিখলে সহজে তা ভুলে না। শহরে এ ধরনের স্কুলের বেশি প্রয়োজন। এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দেখে মনে হয়েছে, বই ভর্তি ভারী ব্যাগ নিয়ে চলার দিন শেষ হয়ে আসছে। এটা শিশুদের জন্য ইতিবাচক খবর।

এ সময় ইউরো কিডস ও রাইজ স্কুলের উদ্যোক্তাদের মধ্যে ফয়সাল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিজান, ফাহিম আহমেদ চৌধুরী, রাইজ স্কুলের প্রিন্সিপাল মিস্টার ক্রিস্টপার ম্যানিং, ইউরো কিডস স্কুলের সেন্টার হেড রুশিনা চৌধুরী, ইউরো কিডসের সোমা পাটরা উপস্থিত ছিলেন।

ইউরো কিডস প্রি-স্কুল ও রাইজ স্কুল প্রতি বছর ম্যাজিক শো, পাপেট শো, ফেইস প্রিন্টিং, ছবি আঁকা, গেমস, কাউন্সিলিং ইত্যাদি আয়োজন করে থাকে, যা শিশুদের মেধাবিকাশে সহায়তা করে। বিদ্যালয় দু’টির সকল কার্যক্রম পরিচালনা করে রয়েল এডুকেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেন, বিশ্বে আমাদের ৯০০টি শাখা রয়েছে। বাংলাদেশে শিশুদের জন্য আধুনিক যুগোপযোগী শিক্ষা পদ্ধতি প্রবর্তন করা হবে ইউরো কিডস ও রাইজ স্কুলের শিক্ষা কার্যক্রম। শিশুদের মানসিক বিকাশে বয়স উপযোগী পাঠ্যক্রম এবং এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিজের সমন্বয়ে পাঠদান করা হবে।

উল্লেখ্য, রাইজ স্কুল হচ্ছে সিলেটের ক্যামব্রিজ কারিকুলামের স্কুল যা সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও ব্যতিক্রমী পাঠদানের ব্রত নিয়ে গ্রেড ওয়ান থেকে গ্রেড এইট পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.