Sylhet Today 24 PRINT

পূবালী ব্যাংকের ‘ব্যাংক প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ১৫ মে, ২০১৫

পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হালিম চৌধুরী বলেছেন, আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকবৃন্দের আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধান করে। দেশ-বিদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাই এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত ও যুগোপযোগী করার কোন বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে পূবালী ব্যাংক সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সন্তুষ্ঠির জন্য নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীলনতার সঙ্গে কাজ করতে হবে।

গতকাল (শুক্রবার) ব্যাংকের সিলেট পূর্বা ল আয়োজিত ‘ব্যাংক প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা’ শীর্ষক এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বন্দরবাজারস্থ পূবালী ব্যাংক ভবনের ৪র্থ তলায় ব্যাংকের পূর্বা লের নিরাপত্তাকর্মীদের জন্য আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বা ল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবীর, পশ্চিমা ল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট কমিশনার (ফোরস্‌) খন্দকার গোলাম মওলা।

কর্মশালায় মো: আব্দুল হালিম চৌধুরী ব্যাংকের নিরাপত্তা সংশ্লিষ্টদের শাখার নিরাপত্তা বিধানে সততা ও দায়িত্বশীলতা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে বলেন, এতে করে ব্যাংক থাকবে নিরাপদ, ব্যাংকের প্রতি গ্রাহকের আস্তাও থাকবে সুরক্ষিত। এ ধরণের কর্মশালার প্রশংসা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট কমিশনার (ফোরস্‌) খন্দকার গোলাম মওলা বলেন, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

পূবালী ব্যাংকের সিলেট পূর্বা লের কর্মকর্তা এস এম নওশাদ কায়সারের উপস্থাপনায় কর্মশালায় রিসোর্স পারসনের বক্তব্য রাখেন, একই অ লের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমবারু চন্দ্র মোহন্ত। আইটি সহযোগিতায় ছিলেন, ব্যাংকের পূর্বা লের আইটি কর্মকর্তা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য্য। কর্মশালায় পূর্বা লের ২৯ টি শাখা ও আ লিক কার্যালয়ের নিরাপত্তা কর্মীরা অংশ নেন।




 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.