Sylhet Today 24 PRINT

দিরাই পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

দিরাই প্রতিনিধি |  ২০ জুন, ২০১৭

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০১৭-১৮ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে দিরাই উপজেলা গণ মিলনায়তন হল প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৩ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোশাররফ মিয়া।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ছবি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, সাবেক পৌর মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভাস্কর চন্দ্র তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর ইদন মিয়া, এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান তালুকদার জুয়েল, সেতু চৌধুরী, অমর পুরকায়স্থ, সোহেল চৌধুরী, সবুজ মিয়া, মহিলা কাউন্সিলর খোশনমা আক্তার, মাধবী দে, রেহেনা বেগম, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.