Sylhet Today 24 PRINT

সিলেটে বিমানবন্দর সড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০১৭

সিলেটের বিমানবন্দর সড়কের আবাদানী নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আছেন সাবেক সিটি কাউন্সিলর মুজিবুর রহমান। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সালুটিকরের দিকে যাওয়া একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের (হাইয়েস) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসের সামনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।



বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সিলেটটুডেকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.