Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইদ উপলক্ষে ১৫০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ২২ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ১৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে আসন্ন ইদ উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সেচ্ছাসেবী সংগঠন 'প্রবসী ১ নং বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থা'র উদ্যোগে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২১ জুন) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রবসী ১নং বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি মো. মুজিবুর রহমান।
 
অনুষ্ঠানে ইউনিয়নের তরুণ সমাজ সেবক মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আসুক উদ্দিন, সামাজ সেবক জুবায়ের আহমদ, সংস্থার অর্থ সম্পাদক জবরুল ইসলাম, ইউপি সদস্য নাজিম উদ্দিন, সুবেদার রিয়াজ উদ্দিন, সংস্থার সহ সভাপতি আব্দুল মালিক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজিজ, ফয়ছল আহমদ, বেলাল আহমদ, প্রবাসী আক্তার হোসাইন প্রমুখ।
 
প্রতি বছরের মতো এবারও সংস্থার উদ্যোগে ১৫০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.