Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি ও ছিনতাইকারীসহ আটক ৯

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৭

সিলেট নগরী থেকে 'তীর শিলং' নামক জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা সহ জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়ি এবং 'ঝাপটা পার্টি' হিসাবে পরিচিত ৫ ছিনতাইকারীকে আটক করেছে মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (২২জুন) পৃথক অভিযানে কদমতলী বালুর মাঠ, জিঞ্জির শাহ মাজার ও বন্দর বাজারের মধুবন মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা জুয়াড়িরা হলো, মোঃ আল আমিন, মোঃ নজরুল ইসলাম, কাদির মিয়া ও আকাশ। আর ছিনতাইকারীরা হলো, কাশেম মিয়া, মোফাজ্জল হোসেন, রাজু আহমেদ, জুনায়েদ আলী, মুকুল দাস ও তছলিম।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের ইতিপূর্বেও বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.