Sylhet Today 24 PRINT

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে : সিলেটে রুহুল আলম

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তাই দলটির অঙ্গসংগঠনের শাখাগুলোকে যোগ্য মানুষ নিয়ে ঢেলে সাজানো হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি ঘোষণার পর থেকে আওয়ামী সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা এখন বিভিন্নভাবে কথা বলছে।

এছড়া সারা বাংলাদেশের মধ্যে বিএনপির মাত্র ৭টি জেলা ও মহানগর কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলা ও মহানগর রয়েছে। এতে কেন্দ্রীয় কমিটি গর্বিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশরেন মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুরের পরিচালনা এতে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.