Sylhet Today 24 PRINT

বড়লেখায় উজিরপুর ইয়াংস্টারের দরিদ্রদের অর্থসহায়তা ও ইফতার

বড়লেখা প্রতিনিধি  |  ২২ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন উজিরপুর ইয়াংস্টার জনকল্যাণ পরিষদের উদ্যোগে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে স্থানীয় বাজারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজিবুর রহমান। এতে সংগঠনের সদস্য ফাহিম আহমদ ও আব্দুল আলিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, তরুণ সমাজসেবক ফয়ছল আহমদ, জুবায়ের আহমদ, প্রবাসী ফয়ছল আহমদ, সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, ইউপি সদস্য নাজিম উদ্দিন, ব্যবসায়ী আব্দুল মুহিত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.