Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০১৭

গোলাপগঞ্জে  ইমাম হোসেন (৩৫) নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কদুপুর গ্রামের রাস্তার পাশে ইমাম হোসনকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শিবলী।

তিনি বলেন, ইমাম হোসেন সাথে তাদের গোষ্ঠিরই কিছু লোকের সাথে পারিবারিক বিরোধ ছিলো। এ কারণে হত্যাকান্ড ঘটতে পারে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এখনো কোনো মামলাও হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.