Sylhet Today 24 PRINT

মাধবপুরের কাশিমনগর বাজারে অগ্নিকান্ড

মাধবপুর প্রতিনিধি |  ২৩ জুন, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে অগ্নিকান্ডে প্রায় ৬ টি দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) রাত ১১ টার দিকে একটি মুদি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। এতে ৭-৮ টি দোকান ভস্মীভূত হয়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী শুক্রবার (২৩ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.