Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারের গৃহকর্মীর লাশ উদ্ধার, ইউপি সদস্য আটক

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ২৪ জুন, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনের বাড়ি থেকে রেশম বেগম (৪৫) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার শেওলা ইউনিয়নের দীঘলভাগ গ্রামের মৃত মন্তাজ আলীর মেয়ে। এঘটনায় ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, রেশম বেগম (৪৫) চার মাস পূর্বে কালাইউরার ইউপি সদস্য রুমনের বাড়িতে কাজে যোগ দেন। গত বৃহস্পতিবার মধ্য রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। নিহত মহিলার গায়ে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। দু'একটি আঘাত স্থানে পচন ধরার বিষয়টি নিশ্চিত করে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। লাশ সুরত হাল সম্পন্ন করার জন্য সহকারি পুলিশ ‍সুপার (জকিগঞ্জ সার্কেল) মস্তাক আহমদ ঘটনাস্থলে লাশের সুরত হাল সম্পন্ন করেন।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় মহিলার ভাইয়ের মৌখিক অভিযোগ দিয়েছেন। লাশের সুরত হাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে পাঠানো হবে। শরিরে আঘাতে চিহ্ন ও ঘা রয়েছে । এ ঘটনায় ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.