Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় বিজিবি’র ২৫ হাজার বৃক্ষরোপণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ জুন, ২০১৭

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (২২ জুন) লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমেটরি এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডিং অফিসার কর্নেল আশরাফুল ইসলাম। এ সময় ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আনিসুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের মেজর আসিফ, মেজর ইমতিয়াজ, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস ও সাংবাদিক সাইফুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম বলেন, গাছ কাটার কারণে দেশে ভূমিধসের মতো বিভিন্ন বিপর্যয় ঘটছে। বিজিবি এই সামাজিক দায়বদ্ধতা থেকে বন বিভাগের সহায়তায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, এর ফলে এখানকার পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত বন্য প্রাণিদের খাদ্য সংকট দূর হবে এবং বনাঞ্চল বন্য প্রাণিদের অভয়ারণ্যে পরিণত হবে।

বিজিবির বৃক্ষরোপণ অভিযানকে স্বাগত জানিয়েছেন কমলগঞ্জের ওসি বদরুল হাসান। তিনিও বৃক্ষরোপণ অভিযান শুরু করবেন বলে জানিয়েছেন। এতে লাউয়াছড়া বন্যপ্রাণির আভাসস্থল ও খাদ্য নিশ্চিত করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.