Sylhet Today 24 PRINT

সিলেটে টিলা কাটা রোধে সাইনবোর্ড টানিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ জুন, ২০১৭

নগরীতে টিলা কাটা রোধে সাইনবোর্ড টানিয়েছে প্রশাসন। সিলেটের আখালিয়ার হাওলাদার পাড়া ও করের পাড়ার টিলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই সাইনবোর্ড টানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য টানানো সাইনবোর্ডে বলা হয়েছে- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ খ ধারা মোতাবেক কোন বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যাক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না।

যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্য সাইনবোর্ডটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও কোতোয়ালী থানার ওসির মোবাইল নাম্বার সংযুক্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে টানানো এই সাইনবোর্ডে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ আদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- ইতোমধ্যে টিলাখেকোদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে এবং অমান্যকারীকে ধরিয়ে দিতে সাহায্য কামনা করেছে উপজেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.