সিলেটটুডে ডেস্ক | ১৬ মে, ২০১৫
বানিয়াচং উপজেলার মোহরেরপাড়া মহল্লায় বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে লম্পট জাহাঙ্গীর (২৫)। সে ওই উপজেলার আমিরখানী গ্রামের রজব উল্লাহর পুত্র।
জানা যায়, জাহাঙ্গীরের সাথে প্রথমে কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে উঠে। জাহাঙ্গীর কিশোরীকে স্বপ্ন দেখায় বিয়ে করে সংসার গড়ার। সরল বিশ্বাসে কিশোরীর তার সব কিছু তুলে দেয় জাহাঙ্গীর হাতে। আর জাহাঙ্গীর সে সুযোগ হাত ছাড়া করেনি।
গত ১১ মে জাহাঙ্গীর ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে প্রথম শারীরিক সম্পর্ক গড়ে তুলে। দিন যেতে থাকে এভাবে । একসময় ওই কিশোরী জাহাঙ্গীর কে বিয়ের জন্য চাপ দেয়। এসময় সে নানান রকম টালবাহানা শুরু করে।
এ ব্যাপারে ওই কিশোরীর মা স্থানীয় ভাবে বিচার প্রার্থী হলে লম্পট জাহাঙ্গীর ও তার দলবদ আরও ক্ষিপ্ত হয়ে উঠে। ওই পরিবারটি নিরুপায় হয়ে বানিয়াচং থানায় লম্পট জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।