Sylhet Today 24 PRINT

সিলেটে ঈদের প্রধান জামাত সকাল ৯টায়, প্রস্তুত শাহী ঈদগাহ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০১৭

প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে।

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই জামাত। ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এছাড় ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে সিলেট মহানগর পুলিশ।

পুরো শাহী ঈদগাহ ময়দানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শাহজালাল, শাহপরাণ দরগাহসহ বিভিন্ন ঈদগাহ এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

শনিবার শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।



শনিবার বাদ যোহর তিনি শাহী ঈদগাহ পরিদর্শনে যান। এসময় তিনি প্রস্তুতি কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও ঈদগাহ কর্তৃপক্ষকে আশ্বস্থ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.