Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি  |  ২৪ জুন, ২০১৭

সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে রিছনা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী ওই গৃহবধূর নাম রিছনা বেগম।

শনিবার (২৪ জুন) সকাল দশটার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর গ্রামের নিজ বাড়ির সংলগ্ন পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।

মৃত রিছনা বেগম উপজেলার সাদীপুর ইউপির সম্মানপুর গ্রামের ময়না মিয়ার স্ত্রী। তিনি মৃগি রোগে ভুগছিলেন।

পুলিশ ও রিছনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে রিছনা বেগম বাড়ির পুকুরে বাসন ধুতে যান। এক পর্যায়ে মৃগি রোগে আক্রান্ত হয়ে রিছনা পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যান। পরিবারের লোকজন বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিছনা বেগমের লাশ উদ্ধার করে।

ওসমানীনগর থানার এস আই মুহবুর রহমান গৃহবধু রিছনা পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.