নিজস্ব প্রতিবেদক | ১৬ মে, ২০১৫
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে শাশুড়ি নিহত ও পুত্রবধু আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বজ্রপাতটি বসত ঘর থেকে অন্তত ২০ফুট দূরে ভুমিতে পড়লে ঘটনাস্থলেই মায়ারুন নেছা (৫৫) নিহত হন। তিনি শুকইনপুর গ্রামের নুর উদ্দিনের স্ত্রী।
এঘটনায় নিহতের পুত্রবধু ফাহিমা বেগম (২২) গুরুতর আহত হন। পরিবারের লোকজন ফাহিমাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিকাল ৩টায় নিহত মায়ারুন নেছার জানাযা শেষে লাশ শুকইনপুর পাঞ্জেখানা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এবিষয়ে জৈন্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।