বড়লেখা প্রতিনিধি | ২৪ জুন, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে ১১১২ জন চা-শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় শনিবার (২৪ জুন) পৃথক এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
শনিবার সকালে বড়লেখার সমনভাগ চা বাগানের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান প্রমুখ।
বড়লেখা উপজেলার সমনভাগ, পাথারিয়া চা-বাগানের ৪৫৬, জুড়ী উপজেলার ধামাই, সোনারূপা ও আতিয়াভাগ চা বাগানের ৬৫৬ জন চা-শ্রমিকের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এদের প্রত্যেককে ৪৫ কেজি চাল, ৯ কেজি ডাল, ১৫ কেজি আটা, ৬ লিটার তেল, ১৫ কেজি আলু, ৬টা সাবান, ১টি শাড়ি ও ১টি করে লুঙ্গি দেওয়া হয়েছে।