Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে শিশুদের মধ্যে তারুণ্য সোসাইটির ঈদ বস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৭

“আমার দাদী যে বাসায় কাজ করে ঐ বাসার আপারে দেখছি ইভাবে মেন্দি (মেহেদি) পরে। আজকে আমিও তাদের মত মেন্দি (মেহেদি) ফিনছি। নতুন জামা তো ভালা লাগছে ওই। এর চেয়ে বেশি ভালা লাগছে মেন্দি (মেহেদি) ফিনতে পাইরা। ” কথাগুলো বলেছে মেহেদি পরতে আসা নদী পাড়ের বাসিন্দা ছোট্ট জমিলা।

গত বছরের ন্যায় এ বছর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হবিগঞ্জের তারুণ্য সোসাইটির উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মেহেদী উৎসব ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

"একটি ঈদ ওদের জন্য " এই শিরোনামে শনিবার (২৪ জুন) বিকালে বার্ডস কেজি এন্ড হাইস্কুল প্রাঙ্গণে ৬০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ বস্ত্র প্রদান করা হয়। শিশুদের মাঝে সকল ভেদাভেদ ছিন্ন করে ২ থেকে ১৪ বছরের ছেলে-মেয়েদের জন্য মেহেদী উৎসবে শতাধিক শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান। তারুণ্য সোসাইটির সিনিয়র সদস্য সৈয়দ মাহমুদ আমীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান রাকিব এর পরিচালনায় মেহেদী উৎসব ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মোক্তাদির ইবনে সালাম, মটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন তপু , ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ইমতিয়াজ পারভেজ মিথু, রোটারিয়ান সৈয়দ আব্দুল বাকী মো. ইকবাল।

ঈদ বস্ত্র বিতরণ শেষে শুরু হয় মেহেদী উৎসব। ধনী গরীব সকল ভেদাভেদ ভুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছোট ছোট ছেলে মেয়েদের হাত মেহেদীর আলপনায় রাঙ্গিয়ে তুলে তারুণ্য সোসাইটির এক ঝাঁক মেয়ে সদস্য।

শাকিলা ববি ও শেখ ওসমান গনি রুমির সার্বিক তত্ত্বাবধানে ঈদ বস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল তারুণ্য সোসাইটির এক-ঝাঁক তরুণ তরুণী। অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন সংগঠনের সদস্য সায়েম চৌধুরী, সোহান ইসলাম, আফিল উদ্দিন নৌশান, সাইফ রহমান, শুভ্র রায় প্রান্ত, রুবেল হোসেন নিলয়, ওয়ালিদ চৌধুরী, দেবাশীষ রায়, পিয়াল, নাদিয়া তাসনিম, ইমরান ওয়াহেদ তুর্জ, সাবিনা তিসা, নিশাত চৌধুরী, শাহ আল আমিন, মোহাম্মদ আল আমিন প্রিয়াংকা, শাহ মোঃ রাসেল, খলিল, রাসেল, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, সাদ, জামিল, ফাতিন, তানভির, সোহাগ,শুভ, রায়হান, শায়েল, রাহাত, শান্ত, তুলি, রাফিত, সুর্মি, নাইমা, মিম, ইসরা, তন্নি, চাঁদনি , প্রজ্ঞা, উর্মি, মৌরি, নিকিতা, লিজা, মারফিয়া, ফারহানা, শান্তা, তানজিনা, তানিম, ফয়েজ, প্রশান্ত, প্রমুখ

অনুষ্ঠানে তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান বলেন, ধনী গরিব সকলের জন্যই ঈদ সমান। বিশেষ করে শিশুরা ঈদ উদযাপনের জন্যে বেশি উৎসাহী থাকে। সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ আরও রঙ্গিন করতে তারুণ্য সোসাইটি এই আয়োজন করে থাকে। তিনি আরো বলেন, এ শিশুদের মুখে হাসি ফোটাতে তারুণ্য সোসাইটির সদস্যরা নিজেদের ঈদবাজারের বাজেটের একাংশ দিয়ে ঈদ বস্ত্র ক্রয় করেছে। এছাড়াও দেশ বিদেশের তারুণ্য সোসাইটির অনুগ্রহরাও সহযোগিতা করেছেন। সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সমাজের সকল বিত্তবানদের এমন উদ্যোগ গ্রহণ করা আহবান জানান তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.