Sylhet Today 24 PRINT

সিলেটে ঈদ জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক  |  ২৫ জুন, ২০১৭

সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল নয়টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই জামাতের ইমামতি করবেন বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন।

একই সময়ে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এছাড়া শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত একই সময়ে অনুষ্ঠিত হবে।

তাছাড়া,বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে প্রথম ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত ৯টায়, সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, কাজিরবাজার জামেয়া মাদানিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এছাড় ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে সিলেট মহানগর পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.