Sylhet Today 24 PRINT

মঙ্গল ও বুধবার বন্ধ থাকবে বিবিয়ানায় গ্যাসের উৎপাদন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৭

রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২৭ ও ২৮ জুন দেশের বৃহত্তম প্রতিষ্ঠান বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ থাকবে। তবে এর জন্য গ্যাসের কোনও ধরনের ঘাটতি থাকবে না বলেও জানিয়েছে এর তদারককারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের কর্মকর্তারা।

শেভরন বাংলাদেশের সহকারী ম্যানেজার (মিডিয়া) মোহাম্মদ বদরুদ্দোজা বদর জানিয়েছেন রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের জন্য আগামী ২৭-২৮ জুন বিবিয়ানা গ্যাসফিল্ডে গ্যাস উৎপাদন বন্ধ থাকবে। বিষয়টি পেট্রোবাংলাকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.