Sylhet Today 24 PRINT

বড়লেখায় টিলা ধসে ও বন্যার পানিতে ডুবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বড়লেখা প্রতিনিধি  |  ২৫ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় টিলা চাপায় ও বন্যার পানিতে ডুবে ১ নারীসহ ও ২ শিশুসহ নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মৌলভীবাজার জেলা পরিষদ।

রোববার (২৫ জুন) বড়লেখা উপজেলা চত্ত্বরে জেলা পরিষদের ডাকবাংলোয় সহায়তার এ অর্থ প্রদান করা হয়।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুর রবের পরিচালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য জুবেদা ইকবাল, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশন বড়লেখার সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, যুবলীগ নেতা আলিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৭ জুন ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে টিলা ধসে বসত বাড়িতে পড়লে বড়লেখা সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী আছিয়া বেগম (৪০) ও মেয়ে ফাহমিদা জান্নাত পলি (১১) নিহত হন। এছাড়া বন্যার পানিতে ডুবে মারা যায় মুছেগুল গ্রামের শিশু রাকিব হাসান (১০) ও গ্রামতলা গ্রামের সুমাইয়া আক্তার বৃষ্টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.