Sylhet Today 24 PRINT

ব্যক্তি উদ্যোগে স্থাপিত বাতিতে আলোকিত জগন্নাথপুরের রাস্তা

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৬ জুন, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নের শ্রীরামসী (সাতহাল) গ্রামের সন্তান ও শ্রীরামসী স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক স্থানীয় শহীদ স্মৃতি সংসদের সভাপতি নূর মোহাম্মদ জুয়েলের উদ্যোগে ও সাতহাল মহল্লাবাসীর অর্থায়নে স্থানীয় তরুণ ও যুব সমাজের সার্বিক সহযোগীতায় প্রায় তিন কিলোমিটার রাস্তায় স্ট্রিট লাইট বসানো হয়েছে।

শুক্রবার (২৩ জুন) দুপুরে বাতিগুলো স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যমতে, সাতহাল পাঞ্চায়িত (মহল্লা) বাসীর লক্ষাধিক টাকার আর্থিক সহযোগীতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন সজীদ আলী, ইয়াওর মিয়া, মো. আকুল মিয়া, মো. সুহেব আহম্মদ, রাসেল মিয়া, বাবরুল মিয়া, বুলবুল, আব্বাস আলী, মো. সাহেদ মিয়া, তাজ উদ্দীন, সুমন মিয়া প্রমুখ।

এই বাতিগুলো স্থাপনের ফলে সাতহাল, বাদে মশাজান এবং আব্দুল্লাপুরের অন্ধকারে থাকা রাস্তাগুলো আলোকিত হয়েছে।

উদ্যোক্তা প্রভাষক নুর মোহাম্মদ জুয়েল বলেন, "আমি এমন চিন্তা সবার কাছে পৌঁছালে সবাই সহযোগীতার আশ্বাস দেন। সবার সহযোগীতায় এমন কাজ সম্পাদন করা সম্ভব হয়েছে। আমি আশ্বাসদাতা ও অর্থদাতাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে সামাজিক কর্মকান্ডে জড়িত থাকার আহ্বান জানাচ্ছি। হয়তো সকলে এগিয়ে আসলে একদিন আমাদের বাঙালি জাতি অনেক দূর এগিয়ে যাবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.