Sylhet Today 24 PRINT

বড়লেখায় আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত ৭০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি  |  ২৬ জুন, ২০১৭

সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত ৭০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি নিজের ব্যক্তিগত তহবিল থেকে এসব ঈদ সামগ্রী প্রদান করেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ অর্থ ও পোশাকসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, ফয়ছল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.