Sylhet Today 24 PRINT

আজ খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০১৭

খুশির ঈদ আজ। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ। নজরুলের গানে যেমনটি লিখেছেন- ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’।

সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উত্সবের মধ্য দিয়ে আজ সোমবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে শরিক হয়ে উত্সবে মেতে উঠবেন দেশের মুসলমান সম্প্রদায়।

ধনী-গরিব, ছোট-বড় সকলকে এককাতারে নিয়ে আসে এই উৎসব। মুসলিম সম্প্রদায়ের উৎসব হলেও অন্য ধর্মের লোকেরাও শরীক হন এই উৎসবের আনন্দে।

সকালে ঈদগায় ময়দানে নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয় ঈদের দিনের কার্যক্রম। নামাজের পর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন ছেলে-বৃদ্ধ সবাই।

ঈদুল ফিতর উপলক্ষ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.