Sylhet Today 24 PRINT

বড়লেখায় আশ্রয়কেন্দ্রে থাকা ৫২টি পরিবারে প্রশাসনের খাবার বিতরণ

বড়লেখা প্রতিনিধি  |  ২৬ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় তিনটি বন্যা আশ্রয়কেন্দ্রে ঈদ উদযাপন করেছে ৫২টি পরিবার।

সাম্প্রতিক ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এ পরিবারগুলো বিভিন্ন স্কুলে (আশ্রয় কেন্দ্র) আশ্রয় নিয়েছিলেন।

ঈদের দিন সোমবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্রের দুর্গত এ পরিবারগুলোর মাঝে সেমাই ও রান্না করা খিচুড়ি ও মাংস বিতরণ করা হয়। ঈদের আনন্দ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন বঞ্চিত না হয় সে জন্য প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

খাবার বিতরণের সময় বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান নছিব আলী, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, ইউপি সদস্য ফরমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.