Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৭ জুন, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে আত্মহত্যা করেছে এক যুবক। ঈদের দিন সোমবার (২৬ জুন) দুপুরে আবদুস সালাম (২২) নামের ওই যুবক গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কৈয়ারপুর গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামের উলফত মিয়া লন্ডনির বাড়িতে দীর্ঘদিন ধরে ওই যুবক ও তার পরিবারের সদস্যরা বসবাস করে আসছিল। সোমবার দুপুরে আবদুস সালাম ওই বাড়ির একটি গাছের ডালের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

এ ব্যাপারে নিহত আবদুস সালামের পরিবারের লোকজন জানান, আবদুস সালাম একজন মানসিক প্রতিবন্ধী ও মাদকাসক্ত ছিল। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা তারা জানাতে পারেন নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অঞ্জন সরকার বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.