Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ভাইয়ের হাতে ভাই ‘খুন’

কুলাউড়া প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইর হাতে বড় ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুঁইগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ভুঁইগাও গ্রামের মৃত কাদির বক্সের দুই ছেলের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বড় ভাই আব্দুল বাছিত বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে উভয়য়ের মধ্যে মারামারি শুরু হয়। এ অবস্থায় ছোট ভাই আব্দুস শহীদের পিটুনিতে বড় ভাই আবুস ছবুর গুরুতর আহত হন। আহত অবস্থায় আবুস ছবুরকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জোহা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'জমি নিয়ে পারিবারিক বিরোধে সংঘাতে জড়িয়ে একজন মারা গেছেন। মৃতের পরিবার দাবি করছে এটা খুন, তবে পুলিশ এখনো নিশ্চিত নয়"

তিনি বলেন, "দু পক্ষের ধস্তাধস্তির এক পর্যায় আবুস ছবুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়, ঐ সময়ই তার মৃত্যু হয়।" লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.