Sylhet Today 24 PRINT

মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরের তেলিয়া পাড়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় লাকি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৫টায় তেলিয়া পাড়া পুলিশ ফাড়িঁর কাছে এ ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম তেলিয়া পাড়া বেপারহাটি এলাকার মৃত কাপ্তান মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদকে সামনে রেখে সাতছড়ি জাতীয় উদ্যানে যেতে শত শত মোটর সাইকেল চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। এমন অবস্থায় রাস্তা পারাপারের সময় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান লাকি বেগম।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ফখরুজ্জামান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.