বড়লেখা প্রতিনিধি | ৩০ জুন, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর, গোপালপুর ও গলগজা গ্রামের বন্যা দুর্গত ১০০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে প্রবাসী সুনাম উদ্দিনের অর্থায়নে ও কাঞ্চনপুর হাজী সুজাদ মোহাম্মদ মানব কল্যাণ সোসাইটি’র উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সোসাইটির সভাপতি মোঃ মিছবা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ছালু মিয়া, এলাকার সমাজসেবক হাজী সামছুল হক সোয়া, ঢাবি শিক্ষার্থী এম ওয়াহিদুর রহমান, আফছার উদ্দিন, সোসাইটির সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য ছিদ্দিকুর রহমান সাজু, সায়ফুল ইসলাম, ইমন আহমদ, হাসান মোহাম্মদ শরিফ, জুবের আহমদ, সামছুল ইসলাম, মোস্তফা উদ্দিন, আব্দুস সহিদ, প্রবাসী নাজিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ১০০টি পরিবারে ১০ কেজি করে চাল দেয়া হয়।