সিলেটটুডে ডেস্ক | ১৬ মে, ২০১৫
ন্যাশনাল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান বলেছেন, উন্নত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের সেবার মান বৃদ্ধি করতে হবে। দেশ ও সমাজের স্বার্থে ব্যাংক কর্মকর্তাদের অবশ্যই কর্মঠ এবং দক্ষতার পরিচয় দিতে হবে। কেননা দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো যত বেশি উন্নত হবে দেশ এবং মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আরো সহজ হবে। সে লক্ষ্যেই গ্রাহকের প্রতি দ্রুত সেবা প্রদানের জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ন্যাশনাল ব্যাংক লিঃ সিলেট অঞ্চলের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
শুক্রবার নগরীর মিরাবাজার সিকদার টাওয়ারস্থ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চলতি দায়িত্বরত আঞ্চলিক প্রধান মো. লুৎফুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম, ভাইস প্রেসিডেন্ট ও অর্থ প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান কৃষ্ণ কমল ঘোষ, সি আর এম ৫’র এসএভিপি ও বিভাগীয় প্রধান সেলিমা আক্তার প্রমুখ।
এছাড়াও ব্যাংকের সিলেট রিজনের সকল শাখার ব্যবস্থাপকগন উপস্থিত ছিলেন।