Sylhet Today 24 PRINT

সিলেটে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৭

সিলেটের কদমতলীতে অভিযান চালিয়ে ৩০৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৩০ জুন) বিকালে কদমতলীর হূমায়ুন রশীদ চত্বর সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মো. শাহেদ আলী (২২)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মোসকাপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

র‍্যাব জানায়, আটককৃত ইয়াবার মূল্য আনুমানিক এক লক্ষ বাইশ হাজার চার শত টাকা। শাহেদ আলী দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে নিজ হেফাজতে মজুদ রাখে। পরবর্তীতে তার গড়ে তোলা মাদক নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে ক্রয়কৃত বিভিন্ন ধরণের মাদক সিলেট জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে।

উদ্ধারকৃত মাদক ও আটক মাদক ব্যবসায়ীকে এসএমপি'র দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.