Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পিকআপ ভ্যানে করে গরু চুরি, আটক ২

ওসমানীনগর প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৭

সিলেটের ওসমানীনগরে একটি পিকআপ ভ্যান সহ সুমন মিয়া ওরপে হাফিজুর রহমান(২৫) নামের এক গরু চোরকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। এ সময় পিকআপ ভ্যান থেকে চুরি যাওয়া দুটি গাভীও উদ্ধার করে পুলিশ।

গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উমরপুর বাজার থেকে পিকআপ ভ্যান গাভী সহ গরু চোরকে আটক করা হয়। আটককৃত সুমন নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ সূত্রে  জানা যায়, শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের কনা মিয়ার দুটি গাভী চুরি করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে দিকে একটি নিল রং এর পিকআপ ভ্যান যোগে (সিলেট মেট্রো-ন-১১০১০৩) গোয়ালাবাজার দিয়ে পালিয়ে যাচ্ছিল। সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারে টহল পুলিশ পিকআপভ্যানকে ধাওয়া করলে পিকআপ নিয়ে চোরেরা উমরপুর বাজারের দিকে পালিয়ে যায়। পুলিশও তাদের পিছু নিয়ে উমরপুরবাজারে গিয়ে গরু চোর সুমন সহ দুটি গাভী ও পিকআপ ভ্যান আটক করে থানায় নিয়ে আসে। এসময় অজ্ঞাতনামা আরো এক চোর পালিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদউল্যা চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.