Sylhet Today 24 PRINT

বাজেটকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে শ্রমিক লীগের আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৭

২০১৭-২০১৮ অর্থ বছরের পাশকৃত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ। শনিবার দুপুরে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে পথসভায় মিলিত হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন’র পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সমর রায়, নুরুল হক, আহবায়ক কমিটির সদস্য কল্লোল তালুকদার, সরোয়ার আহমেদ, মলয় চন্দ্র, আক্তারুজ্জামান সেলিম, মাহবুবুর রহমান, তাপস দাস, সেলিম খান, দিদারুল অপু, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, মিজানুর রহমান, আলমগীর হোসেন, শেখ আমির হোসেন, আনোয়ার হোসেন, হরলাল হাজং, ফয়জুর রহমার, মো. মহসিন, জাহাঙ্গীর আলম, বিশাল চৌধুরী, আবুল হোসেন, অলিমান তালুকদার, সিবিএ নেতা নাছির উদ্দিন, আলাউর রহমান, শ্যামা প্রসাদ আচার্য্য, আব্দুল আওয়াল, রফিকুল ইসলাম কালা, আমির উদ্দিন, রঞ্জু মূখার্জী, আব্দুল কাদির, সাজিদুর রহমান সাজু, ফারুক আহমেদ মেম্বার, নাছির আহমেদ, মন্টু মিয়া ও আব্দুল খালেক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.