Sylhet Today 24 PRINT

হলি আর্টিজানে নিহতদের স্মরণে মৌলভীবাজারে প্রদীপ প্রজ্জ্বলন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৭

ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার এক বছর পূর্তিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নিহত ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী মৌলভীবাজার জেলা শাখা।

 শনিবার (১জুলাই) সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রোজ্জ্বলন করে নিহতদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সদস্য অাফরোজ আলী, জেলা যুগ্ন আহবায়ক তাপস কুমার ঘোষ,  ছাত্রমৈত্রীর জেলা সভাপতি মাহবুব হাসান মুক্তা, সহ-সভাপতি মাহমুদ এইচ খান, সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, সহ-সম্পাদক পিকলু চক্রবত্তী, প্রমুখ।

পরে সংগঠনের নেতাকর্মীরা জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে শপত বাক্য পাঠ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.