Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৭

হবিগঞ্জের বানিয়াচংয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বসত ঘরের সামনের ডোবার পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লবু চন্দ্র দেব (৩০) উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের রায়েরপাড়া সংলগ্ন মির্জাপুর মুড়িবাড়ির বাবুল চন্দ্র দেবের পুত্র।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় লবু দেব দুপুরের খাবার খেয়ে বাড়ির সামনে ডোবার পাশে হাটতে যায়। এ সময় সবার অগোচরে একটি আম গাছে উঠে গলায় গামছা দিয়ে ফাঁস লাগায় লবু দেব। লবুর স্ত্রী ফাঁস লাগানো লবুকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশে পাশের মানুষ দৌড়ে এগিয়ে আসে। পরে বানিয়াচং থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে।

এসআই ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.