তাহিরপুর সংবাদদাতা | ১৭ মে, ২০১৫
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বাবার নির্যাতন সইতে না পেরে ছেলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম হ্নদয় মিয়া(১৫)। গতকাল শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। হ্নদয় মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়-প্রতিদিনের মতো গতকাল শনিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে হ্নদয় মিয়াকে তার বাবা রিয়াজ উদ্দিন বেধরক মারধর করে। আর এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে হ্নদয় মিয়া তার বাবার সাথে অভিমান করে নিজ বসতঘরের ধরনার মাধে গালায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ মানবকণ্ঠকে জানান-লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে।