Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভারতীয় মদ ও মালামাল উদ্ধার

মাধবপুর প্রতিনিধি  |  ০৩ জুলাই, ২০১৭

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পৃথক দুটি এলাকা থেকে ৮৮ বোতল ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, সোমবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আবু তাহের এর নেতৃত্বে বিজিবি টহলদল ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় ম্যাগডুয়েলস মদ উদ্ধার করে।

একই দিন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সায়েদুর রহমান এর নেতৃত্বে বিজিবির অপর একটি টহল দল চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২শ কেজি ভারতীয় জিরা ও ২ হাজার পিস ইলেক্ট্রিক সুইচ উদ্ধার ।এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক গুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.